1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা

মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মাগুরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক হলেন মাগুরা সদর উপজেলার কাপাশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বিশ্বাস।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মাগুরার মঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অন্য বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কাপাশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বিশ্বাস ওই দুই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়াতেন। পরবর্তীতে তাদের নিজের বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি দেখিয়ে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অংশগ্রহণের ব্যবস্থা করেন।
অভিযোগে উল্লেখ করা দুই শিক্ষার্থীর একজন রাজদ্বীপ প্রামাণিক। সে মাগুরা পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মাগুরা নতুন বাজার এলাকার তাপস কুমার প্রামাণিকের ছেলে। পরীক্ষায় তার রোল নম্বর ২০৫০০০৩২।
অন্য শিক্ষার্থী আব্দুল্লাহ আল রোহান মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে দরি মাগুরার বাসিন্দা মো. রনি সোহাগের ছেলে। পরীক্ষায় তার রোল নম্বর ২০৫০০০৩৫।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে । তা নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুইজন শিক্ষার্থীকে আমার স্কুলের মাধ্যমে ডি আরে অন্তর্ভুক্ত করার বিষয়টি সত্য। এ বিষয়ে তদন্ত চলছে । সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গীর বলেন, ‘এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) দীপ্তি রানী করকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬-এর ৫.৮ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিদ্যালয়ে বহিরাগত বা অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীকে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এন্ট্রি করার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া, অভিযোগ প্রমাণিত হলে অনিয়মের মাধ্যমে এন্ট্রি করা বহিরাগত শিক্ষার্থীর ফলাফল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা