1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষা ও ইসরায়েলী পন্য বর্জনে পদযাত্রা অনুষ্ঠিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মাগুরায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ইসরায়েলি পন্য বয়কট ও ইসলামের জন্য শহীদসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া  ও পদযাত্রা অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার ২৫শে  অক্টোবর  জুম্মার নামাজের পর মাগুরার সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে শহরের ভায়নার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি  মোঃ  নাসিরুল ইসলাম টগর, মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের  খতিব মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বক্তারা ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদ ও ইসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানান । সমাবেশ শেষে  সকল মুসলিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা