1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক কমিটি গঠন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বাংলাদেশ কংগ্রেসের দলীয় সফরের অংশ হিসেবে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১২ অক্টোবর) শনিবার দুপুর ১২ টায় মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার  মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।

উক্ত মতবিনিময় সভা থেকে বাংলাদেশে কংগ্রেসের মাগুরা জেলা আহবায়ক কমিটি  গঠন করা হয়।আহবায়ক হয়েছেন শতদল বিশ্বাস , সদস্য সচিব বাচ্ছু চোপদার  নির্বাচিত হয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ।

এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশ গ্রহন করবে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা