1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

৭ ডিসেম্বর ‘মাগুরা মুক্ত দিবস’ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের এই দিনে মাগুরা হানাদারমুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, তৎকালীন যুদ্ধ পরিস্থিতি এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মাগুরাবাসীর অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা