1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাসচাপায় অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের পিটিআই পাড়া এলাকার মৃত তরিকুর রহমানের ছেলে এবং অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফজলুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১২-১৬৩৪) বাসটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। তবে পরে রামনগর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা