1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫, আটক ২১

বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সংঘটিত এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২১ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরিহাটি গ্রামের মাতবর তৈয়ব আলী মোল্লা গ্রুপ ও বদিয়ার লস্কর গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— আরমান লস্কর (৫৩), আবুল লস্কর (৫০), শিপন (৪৫), মাসুদ (২৫), ইমন (২৭), আসলাম (৩০), কাজল (৩৫), আক্তার লস্কর (৫১), খায়রুল (৪৫) ও রাজ (৪০)। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাগুরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘর্ষে জড়িত সন্দেহে মোট ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় আদালতে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা