1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা