1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠি

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১১ বার পঠিত

মাগুরা, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি বলেন, “দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
পুলিশ সুপার আরও জানান, জেলার প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে অনলাইনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পূজা-পূর্ব, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তিনি।
সভায় জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন পুলিশ সুপার। তিনি বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে। তবে এর সফল বাস্তবায়নের জন্য স্থানীয় পূজা উদযাপন কমিটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
এছাড়াও সভায় জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা