1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে মামলা

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

১৬ সেপ্টেম্বর ২০২৫:
রাজধানীর বিজয়নগরে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রমনা মডেল থানায় এ মামলা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি।
মামলায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি, আরও শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পরপরই গুরুতর আহত নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। মামলার মাধ্যমে ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা