1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: সোনার বাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মাগুরা জেলার সদর উপজেলার ভায়না মোড় এলাকায় গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা পর্যন্ত চলা এই অভিযানে একাধিক হোটেল, মুদিদোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযানের সময় মেসার্স সোনার বাংলা হোটেলের রান্নাঘরে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল স্যাতসেঁতে ও নোংরা, কর্মচারীরা মানছিলেন না কোনো স্বাস্থ্যবিধি। খাবার খোলা অবস্থায় নোংরা মেঝেতে রাখা হচ্ছিল। ফ্রিজে সংরক্ষিত ছিল আগের দিনের বাসি গ্রিল ও রক্তমাখা মুরগি, যা পুনরায় গরম করে বিক্রির প্রস্তুতি চলছিল।
এছাড়াও, মিষ্টির পাত্রে মাছি, তেলাপোকার বাচ্চাসহ বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি দেখা যায়। মূল্যতালিকা প্রায় ২০ দিন ধরে হালনাগাদ করা হয়নি। নিষিদ্ধ ছাপা কাগজ ও পুরনো খবরের কাগজ ব্যবহার করে খাবার সংরক্ষণের প্রমাণও পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হোটেল মালিক মো. উজির বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নষ্ট খাবার ও অস্বাস্থ্যকর পাত্রে সংরক্ষিত সস ধ্বংস করা হয়। অভিযানে হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এছাড়া, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা