1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বদলিজনিত বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত তিন পুলিশ পরিদর্শক

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

📍 মাগুরা, ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ | মিডিয়া সেল, মাগুরা জেলা পুলিশ
মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অসিত কুমার রায়, জনাব মোঃ পিয়ার উদ্দিন এবং জনাব শেখ মোঃ রেফাতুল-কে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাগুরা জনাব মিনা মাহমুদা, বিপিএম মহোদয়। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, “তাঁরা প্রত্যেকে এক একজন দক্ষ, গুণী এবং মানবিক গুণাবলীসম্পন্ন পেশাদার কর্মকর্তা। তাঁদের বিদায় জেলা পুলিশের জন্য এক গভীর শূন্যতা তৈরি করলো।”
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের প্রশংসা করে বলেন, তাঁরা কর্মস্থলে যে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় রেখেছেন, তা সবার জন্য অনুকরণীয়।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে তিনজন বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পুলিশ সুপার তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা
জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা
জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ
বিদায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল আবেগ, শ্রদ্ধা ও সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা