1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ভারতীয় পণ্যসহ মাগুরার কাভার্ডভ্যান জব্দ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পোশাকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য বোঝাই মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে আটক করা হয়েছে কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোলের ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাগুরা সদর থানার হাজীপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা নাদের মোল্যার ছেলে চালক আব্দুল মালেক এবং একই থানার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার।
বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাবুল ও বিল্লাল নামের দুই ব্যক্তি ২০ হাজার টাকার বিনিময়ে ভারতীয় এসব অবৈধ মালামাল ঢাকার মিরপুরে পৌঁছে দেওয়ার জন্য চালক-হেলপারকে নিয়োগ দেন।
ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে কাভার্ডভ্যানটির সন্দেহজনক গতিবিধি দেখে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকা দিয়ে এসব পণ্য দেশে পাচার হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা