1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আব্বাস আলী মাগুরা প্রতিনিধ
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় তেলবাহী ট্রাক ও গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনবন্ধু বিশ্বাস যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস মাগুরার ভাবনহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনায় বাসে থাকা একই পরিবারের দিনবন্ধু (৫৩), সোহেল (৩৬), মিন্টু (৩৪), আক্কাস (৫০), ও সিয়াম (২১) সহ মোট ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আহত দিনবন্ধু বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা