1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকাকে হত্যা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৩১ বার পঠিত

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় রোকসানা খানম (৫২) নামে এক স্কুলশিক্ষিকাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং ডি ব্লক এলাকার এ/২৮৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

নিহত রোকসানা খানম মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে সুনামের চাকরি করেছেন ২০২০ সালে কুষ্টিয়া জিলা স্কুলে বদলি হয়ে যান তিনি। কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা। তারা স্বামী মোস্তাফিজুর রহমান যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক পদে চাকরি করেন।

নিহতের স্বজনরা বলেন, রোকসানার স্বামী যশোরে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন। মাঝেমধ্যে কুষ্টিয়ায় আসেন। তাদের কোনো সন্তান নেই। রোকসানা একা বাসায় থাকতেন। মাঝেমধ্যে তার শাশুড়ি তার সঙ্গে থাকে। তিনিও কয়েকদিন ধরে ঢাকায়। বাসায় একা ছিলেন রোকসানা। সকালে তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

স্বজনরা বলেন, রোকসানা খুব ভালো মানুষ ছিলেন। কারো সঙ্গে কারও শত্রুতা ছিল না। পারিবারিক কলহ ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে সেটা আমরা ধারণা করতে পারছি না। রোকসানার মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে নিহতের স্বামী মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, স্কুলশিক্ষিকাকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা