1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ১৬ ডিসেম্বর সকাল ৬টা ৩৭ মিনিটে মাগুরা শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস, নির্বাহী সদস্য মাহিন সিদ্দিকী, আব্বাস আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, বিজয়ের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা