1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

মধুখালীতে মৎস্যজীবীদের বিকল্প আয়ের উৎস হিসেবে বকনা বাছুর প্রদান।

রমজান আলী মধুখালী,ফরিদপুর
  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধুখালী উপজেলায় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় উপজেলার মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়। প্রতিটি বকনা বাছুরের ওজন সর্বনিম্ন ৬৫ কেজি এবং বয়স সর্বনিম্ন আট মাস নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বলেন, “আজ যাদের মাঝে বাছুর বিতরণ করা হয়েছে, তারা যেন এগুলো সঠিকভাবে লালন-পালন করে বড় করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের বিকল্প আয়ের টেকসই পথ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা