1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

মতলবের আওয়ামী লীগ নেতা রিয়াদ বর্তমানে দেশের বাইরে পালিয়ে আছেন।

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের আমলে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

ততকালীন সরকারের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী শামসুল আলম মোহন এর সাথে বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা যেত এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি অংশগ্রহণ করতেন। ৫ ই আগস্ট পরবর্তী আওমীলীগ সরকারের পতনের পর তিনি একসময় তার বাড়ি ছেড়ে পালিয়ে যান।
পরবর্তীতে জামাত ইসলাম এবং ইসলামপন্থী দলীয় কর্মীরা তার বাড়িতে হামলা চালায়। তার বাড়ি ঘর ভাঙচুর করে। তিনি প্রায় এক বছর পালিয়ে ছিলেন ,কোথায় ছিলেন তা কেহ বলতে পারে না। তার একটা ফেসবুক পোস্টে জানতে পারা যায়, তিনি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তার নামে বর্তমানে অনেকগুলো মামলা চলমান আছে। ,রাজনৈতিক সহিংসতা মামলা, বিরোধী নেতা কর্মীদের উপর হামলা এবং স্টুডেন্ট আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা চলমান আছে। তিনি সবসময় এলাকায় ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেন এবং ইসলাম পন্থী লোকদের আক্রমণ করে বিভিন্ন বক্তব্য দিতেন।
এই নিউজ করার আগে আমাদের প্রতিনিধি তার সাথে যোগাযোগ করে তার মতামত নেওয়ার জন্য। তিনি আমাদের জানান তিনি পালিয়ে গেছেন মূলত তার বাড়িতে হামলা এবং তার জীবনের নিরাপত্তার জন্য। তিনি বাংলাদেশে তার জীবন নিরাপদ মনে করছেন না বলেই তিনি পালিয়ে গেছেন। তিনি আরো বলেন তিনি এই সমাজের কোন ক্ষতি করেননি এবং কারো উপর অন্যায় ভাবে আঘাত করেননি।আজকে যারা তার বিরুদ্ধে মামলা করেছে এগুলো সব রাজনৈতিক মিথ্যা মামলা। এবং তার বাড়িতে অন্যায় ভাবে ইসলামপন্থী এবং জামাত ইসলামের লোকেরা ভাঙচুর করেছে। তিনি আমাদের অনুরোধ করেছে লিখার জন্য বিষয় গুলো নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা