1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বাঁকা হরিশপুর এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় ৮ নম্বর জগদাল ইউনিয়ন ও ১২ নম্বর কুচিয়ামোড়া ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ চ্যাম্পিয়নশিপের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ রায় ও এম জিয়া। তাঁদের ধারাভাষ্য খেলার উত্তেজনা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

‘চলুন সবাই কাবাডি খেলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতাটি মাগুরা সদর থানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা