1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৩২ বার পঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল জয়ী হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে জয়লাভ করেছেন দীপু সারোয়ার। আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মইনুল আহসান।

বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফল গণনার পর এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হলেন–অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আজমদ।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন–মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সাংবাদিকদের পদচারণায় দিনভর মুখর ছিল পুরো সেগুনবাগিচা এলাকা। এ বছর এক হাজার ৪৫৭ জন সদস্য ভোট প্রদান করেছেন।
ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নঈমুদ্দীন। বাকি ২০ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা