1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় স্মার্ট বাংলাদেশর লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ বার পঠিত

বিজয়ের এই মাসে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১২ ডিসেম্বর) মাগুরায় পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এই নিয়ে ষষ্ঠবারের মতো দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালন করছে। জেলা প্রশাসনের আয়োজনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ,সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, ২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহারে লেখে, ২০২১ সালের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ। পরবর্তী সময়ে এসে রূপকল্প-২০২১ ঠিক করা হয়। ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার ১২ ডিসেম্বর তারিখটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর দিবসটি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা