1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১০২৯ বার পঠিত

অভিনেত্রী শর্মিলী আহমেদ। পুরোনো ছবি

 

বিনোদন  ডেস্কঃ

দেশবরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিঊন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।

তার ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্মিলী আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জুমা উত্তরার ১১ নং সেক্টর মসজিদে। প্রথম জানাজার পর তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের জন্য পরে বাদ আসর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন হবে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। তার প্রথম সিনেমা উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি। ষাটের দশকে নায়িকা হিসেবে সুনাম কুড়ান সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ সিনেমায় অভিনয় করে। বেশ কিছু উর্দু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ সিনেমায়ও অভিনয় করেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ‘আগুন’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। তা ছাড়া কয়েকশ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। সূত্রঃ আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা