
সীতাকুন্ডের ফকিরহাট জাফরাবাদ এলাকায় অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার কেন্দ্র ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় পরিদর্শন করেছেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং দেশের শীর্ষস্থানীয় স্থানীয় ও আঞ্চলিক দৈনিকের নিয়মিত কলামিস্ট। ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
পরিদর্শনের সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী ডা. মাজেদকে প্রতিটি পরীক্ষা হলের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের মনোযোগের অবস্থা তুলে ধরেন।
ডা. এম এম মাজেদের সঙ্গে উপস্থিত ছিলেন,
মাইটিভি চট্টগ্রাম ব্যুরোচিফ ও সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক
হাজী মো. নুরুল কবির, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য,সাইফুল ইসলাম চৌধুরী,
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য
এম. মোকছুদুর রহমান মিয়াজী,
গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য সচিব
স. ম. জিয়াউর রহমান,
উদ্দিন,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য
ডা. মুহাম্মদ জামাল এছাড়াও সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডা. এম এম মাজেদ বলেন,মাদ্রাসার সুসজ্জিত পরিবেশ, শিক্ষকের নিবেদন এবং শিক্ষার্থীদের মনোযোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ শিশুদের সার্বিক শিক্ষা, নৈতিক গঠন ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মাঝে এমন উৎসাহ এবং মনোযোগ ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী এই উপলক্ষে বলেন,আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে তাদের পূর্ণ মানবিক উন্নয়ন নিশ্চিত করা। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অর্জন ও মনোযোগ পর্যবেক্ষণ করি। ডা. মাজেদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
পরিদর্শনের সময় মাদ্রাসার প্রতিটি পরীক্ষা হলের ব্যবস্থা, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং পরীক্ষার নিরাপত্তা খতিয়ে দেখা হয়।
Leave a Reply