1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান:

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান মাগুরার শালিখায় ৫০ হাজার টাকা জরিমানা
স্থান: শালিখা বাজার, শালিখা উপজেলা, মাগুরা
তারিখ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
সময়: সকাল ১১:০০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার শালিখা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের মূল লক্ষ্য ছিল সার-কীটনাশক ডিলার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করা।
অভিযানের সময় মেসার্স শিকদার ট্রেডার্স, একটি বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদারকিকালে বিক্রয় রেজিস্ট্রার ও ভাউচার পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথভাবে বিক্রয় ভাউচার প্রদান না করে পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীদের নামে ভুয়া ভাউচার তৈরি করেছে।
পরবর্তীতে উল্লিখিত গ্রাহকদের ফোনে যোগাযোগ করা হলে তারা স্বীকার করেন, তারা শিকদার ট্রেডার্স থেকে কোনো সার ক্রয় করেননি। এতে প্রমাণিত হয় যে, অন্যত্র সার বিক্রয় করে পরবর্তীতে কৃত্রিমভাবে ভাউচার তৈরি করা হয়েছে। এছাড়াও বিক্রয় রেজিস্ট্রার ও ভাউচারসমূহে বিস্তর গরমিল দেখা যায়।
এই অপরাধের প্রেক্ষিতে মেসার্স শিকদার ট্রেডার্স এর মালিক মোঃ বাবুল ইসলাম-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার জন্য তাকে সতর্ক করা হয়।
অভিযানে আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী:
আইন মেনে ব্যবসা পরিচালনা,
ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়,
মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন,
ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা