1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ঝিনাইদহ সদর হাসপাতালে লিফট নষ্ট, রোগীদের চরম দুর্ভোগ

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ বার পঠিত

ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তিকৃত রোগীদের অবস্থা দিন দিন নাজুক হয়ে উঠছে। দীর্ঘ এক মাস ধরে হাসপাতালের একমাত্র লিফটটি বিকল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে বয়স্ক, পঙ্গু, নারী ও গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেচার কিংবা কাঁধে করে সিঁড়ি বেয়ে ওঠানামা করাতে হচ্ছে, যা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে মানসিক ও শারীরিকভাবে কষ্টকর।
আজ (রবিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক নারী রোগীকে স্ট্রেচারে করে হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছেন দুইজন লোক। পাশে দাঁড়িয়ে আছেন রোগীর স্বজন। দৃশ্যটি ছিল হৃদয়বিদারক — ব্যথায় কাতর রোগী আর ক্লান্ত ও অসহায় মুখে দাঁড়িয়ে থাকা স্বজনরা যেন হাসপাতালের অব্যবস্থাপনার করুণ প্রতিচ্ছবি।
হাসপাতালের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, “লিফটটি প্রায় এক মাস ধরে নষ্ট হয়ে আছে। আমরা কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
রোগীর স্বজনদের অভিযোগ, “প্রতিদিন এইভাবে রোগীকে সিঁড়ি দিয়ে ওঠানো-নামানো খুবই কষ্টকর। অনেকেই চিকিৎসা নিতে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এর কোনো স্থায়ী সমাধান চাই।”
স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত লিফটটি মেরামত না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে লিফট মেরামতের দাবি জানিয়েছেন।
রোগী ও তাদের স্বজনদের একটাই আবেদন— দ্রুত লিফটটি মেরামত করুন এবং হাসপাতালের জরুরি সেবা স্বাভাবিক রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা