1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

মাগুরার তরুণ চিকিৎসক সৌরভ সাহার মৃত্যু

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মাগুরার সন্তান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত এবং রংপুর মেডিকেল কলেজের ৪৪-তম ব্যাচের শিক্ষার্থী ডা. সৌরভ সাহা (৩২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৌরভ সাহা সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে তিনি চীন-মৈত্রি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ডা. সৌরভ ছিলেন মেধাবী, প্রগতিশীল ও মানবিক একজন চিকিৎসক। তিনি নিয়মিত গ্রামের বাড়িতে এসে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দিতেন। দরিদ্রতার সঙ্গে লড়াই করে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের মানুষ করেছিলেন। ২০১৭ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। গত বছরই ডা. সৌরভ বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ডা. সৌরভের পরিবারঘনিষ্ঠ সুদেব চক্রবর্তী জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরায় আনার পর রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা