1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় “দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বাস্তবায়নে ও সহযোগিতায় রবিবার দিনব্যাপী উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চক্ষু রোগ একটি সাধারণ সমস্যা। বিশেষ করে ৪০ বছর বয়সের পর অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখে ব্যথা ও নানা সমস্যায় ভোগেন। এসব রোগ সহজেই নিরাময়যোগ্য হলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হন। সময়মতো চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তি হ্রাস পায়, যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে গুরুতর প্রভাব ফেলে। এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।

ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে ক্যাম্পে আগত সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি নিকট দৃষ্টিজনিত সমস্যায় ভোগা রোগীদের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—মাগুরা-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কো-অর্ডিনেটর (সাউথ ইস্ট ডিভিশন) মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মো. মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কো-অর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা