
১১ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব দিবস উপলক্ষ্যে ভবতরণ সেবা সংঘের আয়োজনে ৬দিন ব্যাপি বার্ষিক মহোৎসব অনুুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট শ্রীনিকেতন ভবতরণ সেবা সংঘ মিলনায়তনে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব উপলক্ষে ৬দিন ব্যাপি বার্ষিক মহোৎসব অনুুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৫ইং শনিবার সাহাহ্ন কালে ভবতরণ সেবা সংঘের আচার্য নন্দ দুলাল গোস্বামীর শ্রীমদ্ভাগবতম পাঠ ও সমরেশ কীর্ত্তনীয়া সদলে প্রাসঙ্গিক কীর্ত্তনের মাধ্যমে উদ্বোধন করেন আচার্য নন্দ দুলাল গোস্বামী। উৎসবে চব্বিশ প্রহর এক নাম কীর্ত্তন ও ছয় পালা অষ্টকাল লীলা কথাময় অনুষ্ঠিত হয়। লীলা রসামৃত বরিষণ করেন বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেবনাথ, নওগাঁয়ের কুমারী বন্ধনা মোহন্ত ও গাজীপুরের শ্রী মহাদেব ঘোষ। এছাড়া এতে অংশ গ্রহন করেন দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়া দল ফরিদপুরের মধুখালীর ভবতরণ সম্প্রদায়, ঢাকার মা শিবানী সম্প্রদায়, সাতক্ষীরার মা কুমুদিণী সম্প্রদায়, নিলফামারীর গোবিন্দ মন্দির সম্প্রদায়, মানিকগঞ্জের লক্ষীনারায়ন সম্প্রদায় ও গোপালগঞ্জের মহাপ্রভু সম্প্রদায়। সার্বিক দেখভাল করেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ জমায়েত হন। দেশ ও জাতীর মঙ্গলকামনার মাধ্যমে ১১ ডিসেম্বর প্রতুষে উৎসবের সমাপ্তি ঘটে।
Leave a Reply