1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের সাথে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

রমজান আলী
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের মধুখালীতে চূড়ান্ত ভোট কেন্দ্রগুলোর প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। তিনি নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল।

প্রস্তুতিমূলক এ সভায় বক্তব্য দেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন। বক্তারা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান। সভায় চূড়ান্তভাবে ঘোষিত ভোট কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় আসবাবপত্র, নিরাপত্তা এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা