1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

মাগুরায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ।

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।

অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে এডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন,
“জাতি বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা