1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায়  ভারতীয় মদসহ এক যুবক আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

মাগুরায়  ভারতীয় মদসহ এক যুবক আটক

মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে চার বোতল ভারতীয় মদ সহ এক যুবক আটক হয়েছেন। আটক যুবকের নাম শাওন পাত্র।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় শহরের ভায়না মোড় এ মেসসর্স জামান ও দত্ত ফিলিং স্টেশন এর পশ্চিম পাশ থেকে চার বোতল ভারতীয় মদ সহ শাওন পাত্রকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটক শাওন পাত্র শালিখা উপজেলার বড় থৈপাড়া গ্রামের শমির পাত্র এর ছেলে।

আটক শাওন পাত্রের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা