1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে গুম-খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মাগুরা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ –
সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের পরিবারের বিরুদ্ধে গুম, খুন, ভূমিদস্যুতা, সাংবাদিক নির্যাতন, চারটি হত্যাকাণ্ড এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে মানববন্ধন করেছেন মাগুরার নির্যাতিত সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে শিখর পরিবারের সদস্যরা অস্ত্রের ভয়ে মাগুরাবাসীকে শাসন করে আসছেন। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার মাধ্যমে পুরো জেলার মধ্যে একপ্রকার আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তারা।
বক্তারা বলেন, সম্প্রতি গ্রেপ্তারকৃত শিখরের ভাই আশরাফুজ্জামান হিসামকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও এটি যথেষ্ট নয়। তার কাছ থেকে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুনরায় রিমান্ডে নেওয়ার দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা আগস্ট মাসে সংঘটিত রাব্বি হত্যাকাণ্ড, জগদ্দলে পূর্বে সংঘটিত চারটি হত্যাকাণ্ড এবং ছাত্রদল নেতা মারুফ মুন্নার ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্ত অপরাধের বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।মানববন্ধনে বক্তারা বলেন, জেলার একাধিক সাংবাদিক শিখর পরিবারের রোষানলে পড়েছেন। দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিরাজ আহমেদ, সাংবাদিক রুস্তম মল্লিক ও কৌশিক আহমেদ সোহাগসহ অনেক সাংবাদিক হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ করা হয়, এসব ঘটনায় প্রভাব খাটিয়ে একাধিক মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাসু, ফারুকসহ বহু নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, যার পেছনে শিখর পরিবারের প্রত্যক্ষ হাত রয়েছে বলে তারা দাবি করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন—
সাবেক জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. হাসানুর রহমান হাসু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রেজা, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মারুফ মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম রানা ও মো. লাবু ইসলাম, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. এহসানুল হক পলাশ, এবং আরও অনেকে।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে মাগুরায় অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা ও সব হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না হলে, মাগুরাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা