
ন্যায় ও ইনসাফভিত্তিক দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল মতিনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এমবি বাকের,বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু,
এছাড়া জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে টাই দাঁড়িপাল্লা প্রতীকের মূল অঙ্গীকার। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের বাস্তব প্রতীক হলো দাঁড়িপাল্লা। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তারা আরোও বলেন,
“ কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। অতীতের মতো এবারও স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াবো।” প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমবি বাকের বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয় এটি দেশের ১৮ কোটি মানুষের ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।”
Leave a Reply