1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল তাই বলে তাদের উপর নির্ভর করতে হবে এমন নয়।                                            ——-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম

রমজান আলী মধুখালী,ফরিদপুর
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারত এদেশকে সহযোগিতা করেছিল তার মানে এই নয় যে তাদের উপর নির্ভর করতে হবে। মিয়ে ভাই, মেঝ ভাই মানতে হবে। আমাদের সন্তানরা চাকুরি পায়না, তাদের লোকজন চাকুরি পায়। মুক্তিযুদ্ধ করে আমরা যারা দেশকে স্বাধীন করেছি তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করতে চাই না, ধর্মের নামেও দেশকে বিভাজন করতে চাই না। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান আছে। দেশ সবার। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই এক। আমরা সবাই এক হয়ে মিলেমিশে থাকতে, বসবাস করতে চাই। আওয়ামীলীগ মনে করতো যারা আওয়ামীলীগ করতো শুধু তারাই মক্তিযোদ্ধা আসলে কি তাই? মোটেই না। শেখ হাসিনার ফরিদপুরের বেয়াই কি মুক্তিযোদ্ধা ছিল? আপনারা তা জানেন। সবার সম্মিলিত চেষ্টায় দেশ এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার উন্নয়ন হবে। কৃষকের যে সার, বিদ্যুৎ লাগবে তা যদি ন্যায্যমূল্যে সঠিকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কৃষকের উৎপাদন খরচ কম হবে,এবং তা বাজারে নিয়ে যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তাহলে আর অভাব থাকবে না। চাল,ডাল নিত্য প্রয়োজনীয় জিনসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে পারি তাহলেই দেশের জনগণ শান্তিতে থাকবে। তিনি শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের আয়োজনে মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতায় দোয়া মাহফিলের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন মন্ডল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রিয় কৃষকদলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপি’র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলাা বিএনপি’র সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন এর সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ। এসময়  মঞ্চে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রহিম ফকির, লিয়াকত আলী শেখ, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. রাজিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রজব ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থ্যতায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা