1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মাগুরার আক্কাচ খান

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

যুব উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি
মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামের কৃতি সন্তান মো. আক্কাচ খান পেয়েছেন “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
পুরস্কার হিসেবে আক্কাচ খানকে একটি ক্রেস্ট, সনদপত্র এবং এক লাখ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। এ বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নির্বাচিত হন আক্কাচ খান।
মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন,
“আক্কাচ খানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং মাগুরা জেলার জন্য এক গৌরবের বিষয়। তরুণ সমাজকে কর্মসংস্থানের দিকে এগিয়ে নিতে তাঁর কাজ অত্যন্ত অনুকরণীয়।”
উল্লেখ্য, আক্কাচ খান দীর্ঘদিন ধরে দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বিভিন্ন উদ্যোগের ফলে বহু যুবক আজ স্বাবলম্বী হওয়ার পথে অগ্রসর হয়েছে।
আক্কাচ খানের এ অর্জনে মাগুরা জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা