1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার সিমাখালিতে জেলা পরিষদের মার্কেটের দোকান বরাদ্দ সম্পন্ন: লটারি পদ্ধতিতে বরাদ্দ পেলেন ৩৬ জন

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার পঠিত

১৪ সেপ্টেম্বর মাগুরার শালিখা উপজেলার সিমাখালি বাজারে জেলা পরিষদের উদ্যোগে নির্মিত নতুন মার্কেটের ৩৬টি দোকান লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ লটারির কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের উপস্থিতিতে আয়োজিত লটারিতে ৭০-৮০ জন আবেদনকারী সরাসরি অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অভিযোগ দেখা যায়নি।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, লটারি কার্যক্রমের আগে সর্বমোট ২০৫টি আবেদন জমা পড়ে। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩৬ জনকে দোকান বরাদ্দ দেওয়া হয়।
মাগুরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ জানান, “কোনো ধরনের হট্টগোল বা অভিযোগ ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দোকান বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে লটারিতে অংশগ্রহণ করেছেন, যা আমাদের জন্য সন্তোষজনক।”
উল্লেখ্য, সিমাখালি বাজারে জেলা পরিষদের নিজস্ব জায়গায় নির্মিত এ মার্কেটটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নতুন দোকান বরাদ্দের মাধ্যমে বাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা