1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সোনালী লাইফের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্সে তথ্য প্রকাশ: ১০ বছরে প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ গুণ

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম আয় গত ১০ বছরে ৪০ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয় যেখানে ছিল মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৯ কোটি ৪৭ লাখ টাকায়।
এই অসাধারণ অর্জনের পাশাপাশি, কোম্পানির বীমা দাবি পরিশোধের হারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে মোট ৩৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ। এছাড়া, চলতি বছর (২০২৫ সাল) এ পর্যন্ত ২৬০ কোটি টাকার দাবি পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই তথ্যগুলো তুলে ধরা হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স ২০২৫’-এ। দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশ থেকে সোনালী লাইফের দুই হাজারেরও বেশি সফল বীমা কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মো. ড্যানিয়েল এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব পিকে রায়।
সম্মেলনে কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন,
“অসুস্থ প্রতিযোগিতায় যেমন-তেমনভাবে প্রিমিয়াম আয় করাই আমাদের লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদ পূর্তির এক সপ্তাহের মধ্যেই দাবি পরিশোধ করে গ্রাহক সন্তুষ্টি অর্জনের দিকেই আমরা মনোযোগী।”
তিনি আরও জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা অনুকূল না হলেও, সোনালী লাইফ চলতি বছরেই (২০২৫) ইতোমধ্যে ৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বছরের শেষে এই আয় হাজার কোটি টাকা অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং উর্ধ্বতন কর্মকর্তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল বীমা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা