1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

অতি দ্রুতই বিএনপির প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে:বললেন সালাহউদ্দিন আহমদ

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে ১০ থেকে ১২ জন প্রার্থী রয়েছেন। বাছাইয়ের কাজ শেষ করে দ্রুতই একক প্রার্থীকে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হবে।”
নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “জরুরি কিছু ছাড়া এমন কোনো ইস্যু সামনে আনা উচিত নয়, যা জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি করতে পারে। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো গণতন্ত্রের প্রশ্নে একত্র থাকবে বলে আমরা আশাবাদী।”
আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “গণহত্যা চালানোর পরও তাদের কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আইসিটি কোর্টে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা।”
তিনি আরও বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা