1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
অন্যদিকে, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন,
“জাতি বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা