1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শ্রীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানেই অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জী। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা সমবায় অফিসার শামীমা জামান, অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ সুলতানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার, সম্মান ও সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সমাজে প্রবীণদের অবদানের কথা তুলে ধরেন।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে সকল প্রবীণ নাগরিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিভাবক, তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজকে আলোকিত করে। তাঁদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।”
দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা