1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ডাংগাপাড়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা ও সহকারী অধ্যাপক মাওলানা এম. বি. বাকের।
ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কবির হোসাইন এবং মহম্মদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার নজরুল ইসলাম।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী’র ভূমিকা, ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এ জনসভা শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনতার উপস্থিতি ছিলো উৎসবমুখর ও উচ্ছ্বসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা