1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

ফরিদপুরের মধুখালীর বাগাট-এ শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব উপলক্ষে ৬দিন ব্যাপি বার্ষিক মহোৎসব অনুুষ্ঠিত।

রমজান আলী
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৬ বার পঠিত

১১ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব  দিবস উপলক্ষ্যে ভবতরণ সেবা সংঘের  আয়োজনে ৬দিন ব্যাপি বার্ষিক মহোৎসব অনুুষ্ঠিত হয়েছে।

মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট শ্রীনিকেতন ভবতরণ সেবা সংঘ মিলনায়তনে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব উপলক্ষে ৬দিন ব্যাপি বার্ষিক মহোৎসব অনুুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৫ইং শনিবার সাহাহ্ন কালে ভবতরণ সেবা সংঘের আচার্য নন্দ দুলাল গোস্বামীর শ্রীমদ্ভাগবতম পাঠ ও সমরেশ কীর্ত্তনীয়া সদলে প্রাসঙ্গিক কীর্ত্তনের মাধ্যমে উদ্বোধন  করেন আচার্য নন্দ দুলাল গোস্বামী। উৎসবে চব্বিশ প্রহর  এক নাম কীর্ত্তন ও ছয় পালা অষ্টকাল লীলা কথাময়  অনুষ্ঠিত হয়। লীলা রসামৃত  বরিষণ করেন বগুড়ার শ্রীমতি তৃষ্ণা দেবনাথ, নওগাঁয়ের কুমারী বন্ধনা মোহন্ত ও  গাজীপুরের শ্রী মহাদেব ঘোষ। এছাড়া এতে অংশ গ্রহন করেন দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়া দল ফরিদপুরের মধুখালীর ভবতরণ সম্প্রদায়, ঢাকার মা শিবানী  সম্প্রদায়, সাতক্ষীরার মা কুমুদিণী সম্প্রদায়, নিলফামারীর গোবিন্দ মন্দির সম্প্রদায়, মানিকগঞ্জের লক্ষীনারায়ন সম্প্রদায় ও গোপালগঞ্জের  মহাপ্রভু সম্প্রদায়।  সার্বিক দেখভাল করেন  বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ  জমায়েত হন। দেশ ও জাতীর  মঙ্গলকামনার মাধ্যমে ১১ ডিসেম্বর প্রতুষে  উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা