1. admin@samokalbarta.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের পাঁচ নম্বর ভবনের পাশ থেকে নিজের উদ্যোগে বস্তুটি উদ্ধার করে বালুভর্তি বালতিতে রাখেন তিনি। তাঁর এ সাহসিকতায় উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
কলেজের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে পাঁচ নম্বর ভবনের পাশে একটি মিষ্টির প্যাকেট দেখতে পান তাঁরা। প্যাকেটের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত সন্দেহজনক একটি বস্তু ছিল। দেখতে বোমার মতো মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন তাঁরা।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বস্তুটি উদ্ধারে বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষা চলছিল। তবে এর মধ্যেই মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর নিজেই সাহসিকতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বালুভর্তি বালতিতে রাখেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তাঁর এ উদ্যোগে উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশংসা করেন। বিশেষ করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাঁর সাহসিকতা নিয়ে আলোচনা হয়।

 

  • মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মিষ্টির প্যাকেটের ভেতরে থাকা লাল টেপ দিয়ে মোড়ানো ব্যাটারি ও স্প্রিংযুক্ত বোমাসদৃশ বস্তুটি তিনি নিজেই উদ্ধার করেন। কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
    এদিকে, কলেজ ক্যাম্পাসে এমন সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা