1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

প্রথমবারের মতো বক্তব্য রাখলেন ব্যারিস্টার জাইমা রহমান

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বিএনপির ভার্চুয়াল সভায় তিনি যোগ দেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত প্রদান করছে। তার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ শুরু হয়েছে বহু আগেই, যখন তিনি ছোটবেলায় প্রায়ই দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক আয়োজনে উপস্থিত থাকতেন।
এদিকে, অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ব্যারিস্টারি শেষ করার পর তার দলের সভায় অংশগ্রহণ আগামী দিনে বিএনপির নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার সম্ভাবনাকে প্রতিফলিত করে। বিশেষ করে দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে অনেকেই বিশ্বাস করছেন।
এই ঘটনায় দলের মধ্যে একটি নতুন উত্তেজনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে জাইমার ভবিষ্যত ভূমিকা নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা