1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শিশু সমাবেশ ও সাংস্কৃতিক

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২৫” উপলক্ষে আজ মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ, শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা জাতির টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। শিশুদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অভিভাবক এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু-কিশোররা গান, নাচ, আবৃত্তি ও নাটকের মাধ্যমে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের মাঝে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা