1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার মহম্মদপুরে খালে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আব্বাস আলী মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)। তারা পরস্পরের চাচাতো বোন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও শিশুরা একসঙ্গে খেলতে ও গোসল করতে যায় গ্রামের পাশের খালে। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা খালে নেমে তল্লাশি চালিয়ে তিন শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “শিশুগুলোকে আনুমানিক দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে আনা হয়। তবে তার আগেই তারা প্রাণ হারায়।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় চাপাতলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে এক হৃদয়বিদারক নিস্তব্ধতা।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা