1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা বেবী নাজনীন

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে মাগুরা মহম্মদপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের স সম্পাদিকা জনাব বেবী নাজনীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি আমার মহম্মদপুর সকলকে জানাই পবিত্র ঈদুল-আযহার আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারক। আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব গুলোর মধ্যে একটি ঈদ হলো ঈদুল আযহা। ঈদুল আযহা হলো ত্যাগের উৎসব।

বারবার ফিরে আসে ঈদ,একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একাত্মতা,সৌহার্দ্যপূর্ণ হতে শেখায় এ ঈদ। নিজের সাধ্যমতো উপার্জন নিয়েই আনন্দ উৎসব করে মানুষ। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাহর প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা আমি এই কামনা করি।

তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ’কেই বারবার ক্ষমতায় রাখতে হবে। এ জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে।

বর্তমান মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন জনপ্রিয় চেয়ারম্যান মোছা বেবি নাজনীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা