
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমাদ বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মাগুরা-০২ আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের।
এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের সাবেক জেলা আমীর ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম এবং সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হোসাইন।
সমাবেশে মাগুরা সদর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
Leave a Reply