1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় তিন বছরের শিশু “হীরা” হত্যাকান্ডের রহস্য উন্মোচন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

তিন বছরের শিশু “হীরা” হত্যাকান্ডের রহস্য উন্মোচন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামের শিশু কন্যা হীরা নামক ৩ বছর বয়সী শিশু হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন সহ আসামি গ্রেফতার সক্ষম হয়েছে মাগুরা জেলা পুলিশের সহায়তা মহম্মদপুর থানা পুলিশ।

পূর্ব শত্রুতার জের ধরে ও অপমানের বদলা নিতে হীরা’র আপন চাচাতো বোন মুন্নি খাতুন (১৩) হিরাকে প্রথমে কাঠ দিয়ে মেরে পরবর্তীতে ব্লেড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

 

হত্যাকান্ডের পরপরই মাগুরা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কলিমুল্লাহ ও পরবর্তীতে মাগুরা জেলা সহকারী পুলিশ সুপার (শালিখা-মহম্মদপুর সার্কেল) ঘটনাস্থলে ছুটে আসেন। পাশাপাশি কাজ করেন মহম্মদপুর থানা পুলিশ ও মাগুরা জেলা ডিবি পুলিশ।

 

হত্যাকাণ্ডের মাত্র ছয় ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করে হত্যাকান্ডের মূল আসামি গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামি পরবর্তীতে মাগুরা জেলা জজ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

মুন্নি হীরার চাচা ফারুক মোল্যার মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা