1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জাতীয় ছাত্র সমাজের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৮৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার ৮ অক্টোবর সকাল ১১টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে জাতীয় ছাত্র সমাজের মাগুরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রয়াত আহ্বায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা’র সহধর্মিনী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডি শরিফুল ইসলাম অর্ণব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুস সায়েফিন সাঈদ যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা জাতীয় পার্টি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, তুহিন আরাফাত সদস্য কেন্দ্রীয় কমিটির জাতীয় ছাত্র সমাজ,

শাহরিয়ার পারভেজ ইমন সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি, সাদ্দাম হোসেন সদস্য সচিব খুলনা জেলা জাতীয় ছাত্রসমাজ , তৌফিক বেলাল সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ জাতীয় ছাত্র সমাজ প্রমুখ।

মাগুরা জেলা জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কর্মীসভায় বিভিন্ন উপজেলা ,ইউনিয়ন ও পৌর শাখাসহ বিভিন্ন শাখার ছাত্র নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মীসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা