1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

জিম্মি নাবিক তারিকুলের গ্রামের বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক

রমজান আলী, মধুখালী ফরিদপুর
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

ভারত মহাসাগরের সোমালীয় উপকূলে জলদস্যুদের হাতে জিম্মী তারিকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। সন্তানকে ফিরে পেতে পিতা-মাতা করছেন কান্নাকাটি ও দোয়া প্রার্থনা। ১৮মার্চ মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দিতে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার আসেন।
ইফতারী সামগ্রী নিয়ে দেখা করেন অপহৃত তারিকুল ইসলামের পরিবারের সাথে। জেলা প্রশাসক তাদের কথা বিস্তারিত শোনেন ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেন এবং পরিবারকে শান্তনা দেন। এসময় জেলা প্রশাসককে কাছে পেয়ে তারা সন্তানকে ফিরে পাওয়ার জন্য সরকারের সহায়তা কামনা করেন। একইসাথে সরকার যাতে জলদস্যদের হাতে জিম্মি জাহাজ আব্দুল্লাহর সকলকেই জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তারও আর্তি জানান বন্দী নাবিকের পিতা দেলোয়ার হোসেন
ও মা হাসিনা বেগম। জেলা প্রশাসকের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভীর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা